ASANSOL

পথ দুর্ঘটনায় হোমগার্ডের মৃত্যু ‘গার্ড অফ অনারে” আসানসোল ও কুলটিতে শেষ শ্রদ্ধা

*বেঙ্গল মিরর, আসানসোল ও নিয়ামতপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ দুর্ঘটনায় মৃত্যু হলো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে কর্মরত এক হোমগার্ডের। মৃত হোমগার্ডের নাম রবি কুমার সাউ (৩০)। সোমবার দুর্গাপুরে পথ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরবাইকে করে দুর্গাপুর যাচ্ছিলেন কুলটি থানার বরাকর স্টেশন রোডের আলগদ্দির বাসিন্দা হোমগার্ড রবি কুমার সাউ। রাস্তায় তার মোটরবাইকটি দুর্ঘটনায় পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃগদেহ আসানসোল পুলিশ লাইনে আনা হয়। সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাকে গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানান।

পরে মৃতদেহ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে আনা হয়। সেখানে কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ মিহির কুমার দে, শাঁকতোড়িয়া ফাঁড়ি ইনচার্জ বিনয় দাস সহ অন্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা চোখের জলে বিদায় জানান। এরপরে হোমগার্ডের দেহ বরাকর স্টেশন রোডের আলুগদ্দিতে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বরাকর পুলিশ শেষ শ্রদ্ধা জানানমৃত রবি কুমার সাউ রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। তাঁর মৃত্যুতে বরাকর ও পুলিশ মহলে শোকের ছায়া নেমেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *