Wednesday, July 8, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 8, 2026
Bengal Mirror
ASANSOL

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ভিডিও ভাইরাল করে গ্রেপ্তার প্রেমিক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে সহবাস ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রেমিক যুবক । অভিযুক্তকে বুধবার আদালতে হাজির করে পুলিশ ।অন্ডাল থানার মধুসূদনপুর কোলিয়ারি এলাকার বাসিন্দা রোহিত মুর্মুকে (২১) মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ । অভিযোগ রোহিত এলাকার এক নাবালিকারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে সহবাস করে । সহবাসের ভিডিও তুলে রাখে তার নিজের মোবাইলে । ঘনিষ্ঠ মুহূর্তের সেই ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয় ।

বিষয়টি মেয়েটির পরিবারের নজরে এলে তারা মেয়েটিকে বিয়ে করার জন্য রোহিত কে বলে । কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে । এরপরই মেয়েটির পরিবার অন্ডাল থানার রোহিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রোহিত কে গ্রেফতার করে পুলিশ । প্রেমিকার মা বলেন মেয়ে ও রোহিতের সম্পর্কের কথা দুই পরিবার জানতো । বিয়ের ব্যাপারে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়েছিল । মেয়ে সাবালিকা হওয়ার পর তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল রোহিত । কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে এখন সে বিয়ে করতে অস্বীকার করায় তার বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করেছি । বুধবার অভিযুক্তকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *