Friday, June 19, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, June 19, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা  এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর  পশ্চিম বর্ধমানে ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

*বেঙ্গল মিরর, আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিরোধী দল ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই, শুক্রবার দায়িত্ব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। যা নিয়ে স্বাভাবিক ভাবেই পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক শোরগোল ফেলেছে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন, তার ইস্তফা পত্রে।প্রসঙ্গতঃ, গত ১৩ জুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদে মনোনীত করা হয়েছিল। রাজ্য সরকারের পালা বদলের পর নতুন করে জেলা কমিটি গঠনের সময় এই দায়িত্ব পান তিনি।এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে লেখা চিঠিতে নরেন্দ্রনাথ জানান, “সোশ্যাল মিডিয়া মারফত খবর পেলাম যে আমাকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে পুনঃ মনোনীত করা হয়েছে।

বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমি পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই জেলা সভাপতির পদত্যাগের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।জানা গেছে, শুক্রবার কলকাতায় বিধানসভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুজনের মধ্যে বেশ কিছুক্ষন দুজনের মধ্যে কথা হয়। এরপরই তিনি পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। ইস্তফা পত্র পাঠান চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে।

পরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, জেলায় ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি একা কি করতে পারি? কেউ আমার পাশে নেই। এদিন ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ওর সঙ্গে আমার পুরনো সম্পর্ক। শ্রমিক সংগঠন করেছি। তাই দেখা করলাম। তবে কি তৃণমূল কংগ্রেসে রয়েছেন? না দল ছাড়ছেন? তার উত্তরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসেই তো আছি। তবে কোন তৃণমূল কংগ্রেসে, তা অবশ্য তিনি এদিন স্পষ্ট করেননি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *