ASANSOL

সিঙ্গারন নদী বাঁচাও আন্দোলনে উত্তাল জামুড়িয়া, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,*জামুড়িয়া:* শনিবার জামুড়িয়ার শিল্পাঞ্চলের ভূত বাংলো এলাকায় অবস্থিত Shyam Steel and Power Limited-এর সিআরএম ইউনিটের সামনে নদী বাঁচাও কমিটির ব্যানারে সিঘারন নদী সংরক্ষণ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক বছরে নদীর দু’পাশে ব্যাপক হারে দখলদারি ও অবৈধ নির্মাণ হয়েছে। যার ফলে সিঘারন নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটির দাবি, নদীর তীরবর্তী সমস্ত অবৈধ নির্মাণ ও দখলদারি দ্রুত উচ্ছেদ করে সিঘারন নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

প্রতিবাদকারীরা আরও দাবি করেন, নদীকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে কারখানা কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।বিক্ষোভ কর্মসূচির পর নদী বাঁচাও কমিটির প্রতিনিধিদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী দিনে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ।তবে কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *