ASANSOL

পশ্চিম বর্ধমান জেলায় সাড়ম্বরের সঙ্গে পালিত ” পশ্চিমবঙ্গ দিবস “

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* যথাযথ সম্মান ও সাড়ম্বরের সঙ্গে শনিবার রাজ্যের অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এই উপলক্ষে পশ্চিম বর্ধমানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো প্রশাসন থেকে শুরু করে স্কুল সর্বত্র। বিভিন্ন জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং স্কুল রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে স্মরণ করা হয়।এদিন বিকেলে আসানসোলের জিটি রোডে ভগৎ সিং মোড় সংলগ্ন ইউথ হোস্টেল বা যুব আবাসন কেন্দ্রে জেলা প্রশাসনের তরফে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের পিএইচই ও পিডাব্লুডি মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, জামুরিয়ার বিধায়ক ডাঃ বিজন মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়ন যাত্রার উপর আলোকপাত করা হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।এদিন বারাবনি ব্লক প্রশাসনের তরফে পাঁচগাছিয়ায় কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। ছিলেন অভিজিৎ রায় সহ অন্যান্যরা। বিধায়ক রাজ্যের গৌরবময় ঐতিহ্য এবং উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এদিন সকালে আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকারা।

পড়ুয়াদের সামনে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরেন শিক্ষিকা শ্রাবণী বন্দোপাধ্যায়। এছাড়াও পড়ুয়াদের নিয়ে বিতর্ক, কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিলো। এর পাশাপাশি আসানসোল দয়ানন্দ বিদ্যালয়ও এদিন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ নারায়ণ পাসোয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাস কুমার পাঠক। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের স্কাউট দল তাদের চিত্তাকর্ষক কুচকাওয়াজের মাধ্যমে সকলকে মুগ্ধ করে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *