জেবিসিসিআই-১২ গঠন সহ একাধিক দাবি জামুড়িয়ায় সিটুর বিক্ষোভ সভা, বৃহত্তর আন্দোলনের হুমকি
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়লাখনি শ্রমিকদের বিভিন্ন দাবি, বিশেষ করে অবিলম্বে জেবিসিসিআই-১২ গঠনের দাবিতে সোমবার জামুরিয়ায় ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়া গেটে সিটুর তরফে একটি বিক্ষোভ সভা হয়। নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যায় শ্রমিক এই বিক্ষোভ সভায় অংশ নেন। তারা ইসিএল কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।সভায় ভাষণ দিতে গিয়ে সিটু নেতা আভাস রায় চৌধুরী বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার “সবকা সাথ, সবকা বিকাশ” (সবার সাথে, সবার বিকাশ) এর দাবি করে। কিন্তু যখন শ্রমিকদের অধিকারের প্রশ্ন আসে, তখন সরকারকে শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা যায় না।














তিনি প্রশ্ন তোলেন, যে সংগঠনগুলো নিজেদের শ্রমিকপন্থী বলে দাবি করে, তারা জেবিসিসিআই-১২ গঠনে বিলম্বের বিষয়ে কেন নীরব? তিনি বলেন, জেবিসিসিআই-১১ এর মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। তাই কোনো বিলম্ব ছাড়াই জেবিসিসিআই-১২ গঠন করা উচিত।সভায় সিএমএসআইয়ের সাধারণ সম্পাদক মনোজ দত্ত কতৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, নিম্নমানের কর্মপরিবেশ এবং নিরাপত্তাজনিত অবহেলার কারণে শ্রমিকরা প্রাণ হারাচ্ছেন।

আর কর্তৃপক্ষ শ্রমিকদের সমস্যা সমাধানের পরিবর্তে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।তিনি সতর্ক করে বলেন, যদি শীঘ্রই জেবিসিসিআই-১২ গঠিত না হয় এবং শ্রমিকদের অন্য দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, তবে সিটু আন্দোলন আরও তীব্র ও বৃহত্তর আন্দোলন করবে। তেমন হলে শাঁকতোড়িয়ায় ইসিএলের সদর দপ্তর ঘেরাও করা হবে বলে তিনি হুমকি দেন।


