আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৬ এসআইের বদলি
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির পুলিশ অফিসারদের বদলির একটি নির্দেশ বুধবার জারি করা হয়েছে। সেই নির্দেশে মোট ১৬ জন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনারি সাব-ইন্সপেক্টর (পিএসআই)-কে তাদের পুরনো পদ থেকে বদলি করা হয়েছে। এই পুলিশ অফিসারদের অবিলম্বে তাদের নতুন দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন এসআই সঞ্জীব দেকে ওসি দুর্গাপুর থানা থেকে এডিপিসির ডিডির নার্কোটিকস সেকশনের ওসি করা হয়েছে । একইসাথে, এসআই মানব ঘোষকে আই/সি, আসানসোল দক্ষিণ পিপি থেকে ওসি, দুর্গাপুর থানা, এসআই অমর নাথ দাসকে ডিডি, এডিপিসি থেকে রানিগঞ্জ থানা, এসআই উজ্জ্বল কুমার সাহাকে আই/সি, জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি থেকে কুলটি থানা,














এসআই রামজুর রহমানকে আই/সি, এ-জোন থেকে ডিডি, এডিপিসি, এসআই উৎপল ঘোষালকে আসানসোল উত্তর থানা থেকে নিয়ামতপুর ফাঁড়ির আইসি, এসআই শীর্ষেন্দু দাসকে আই/সি, বনবহাল ফাঁড়ি থেকে আই/সি, আসানসোল দক্ষিণ পিপি, এসআই সুদীপ্ত বিশ্বাসকে আই/সি, সিটি সেন্টার ফাঁড়ি থেকে আই/সি, জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি, এসআই প্রীতম পালকে আই/সি উখরা ফাঁড়ি থেকে ওসি, অন্ডাল থানা, এসআই তন্ময় দেকে আসানসোল উত্তর থানা থেকে আই/সি উখরা ফাঁড়ি,
এসআই গোপাল পাত্রকে ওসি অন্ডাল থানা আই/সি সিটি সেন্টার আইসি, এসআই রিন্টু মাহাতো, কোক ওভেন থানা থেকে আই/সি বনবহাল ফাঁড়ি , এসআই রবীন্দ্র কুমার ঝাঁকে কুলটি থানা থেকে আই/সি এ-জোন ফাঁড়ি , এসআই মিহির কুমার দে, আই/সি নিয়ামতপুর ফাঁড়ি থেকে আসানসোল উত্তর থানা, পিএসআই বিক্রম দে, ডিডি, এডিপিসি থেকে আসানসোল উত্তর থানা ও পিএসআই সুরজিৎ কুন্ডু, ডিডি, এডিপিসি থেকে কোক ওভেন থানায় বদলি করা হয়েছে।


