Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

চাকরির নামে টাকা তোলার অভিযোগ / দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের কার্যালয়ে বিক্ষোভ, দখলের দাবি বিজেপির

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত নগরীর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের কার্যালয়ে। বিজেপির দাবি, তাদের কর্মী-সমর্থক এবং অভিযোগকারী একদল সাধারণ মানুষ কার্যালয়ের দখল নিয়েছেন।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐ কার্যালয়ে বসে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু টাকা নেওয়ার পরও কারও চাকরি হয়নি। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে তাঁরা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।

পরে কার্যালয়ের দখল নেওয়া হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের।বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের একাংশ দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ আসে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।তবে, এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *