ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে বাড়ি ও দোকানে চুরি পুলিশ জালে এক

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড় সংলগ্ন এলাকায় অনিরুদ্ধ ওরফে পিন্টু সাউ নামে এক ব্যক্তির বাড়ি ও বাড়ি সংলগ্ন বাসনের দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। সেই চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কদভিটা এলাকার বাসিন্দা গোপাল সেনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। ধৃত গোপাল চুরির ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ।

শনিবার ধৃতক্কে আসানসোল আদালতে পেশ করা হয়। চুরির ঘটনার কিনারায় তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে। সেই আবেদন বিচারক মঞ্জুর করেছেন। গত বৃহস্পতিবার চুরির ঘটনার অভিযোগ সামনে আসতেই চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে দ্রুত ঘটনার কিনারা করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে ঐ এলাকায় নজরদারি ও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *