Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের হোয়াটসঅ্যাপ হ্যাক, ৩৫ হাজার টাকা চেয়ে ম্যাসেজ সতর্ক থাকার আবেদন

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটলো। সোমবার তাঁর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার প্রতারকরা তাঁর পরিচিতদের কাছে ভুয়ো বার্তা পাঠিয়ে টাকা দাবি করেছে।হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তায় লেখা হচ্ছে, “আমার জরুরি কিছু টাকার প্রয়োজন। আমার ইউপিআই কাজ করছে না। সকালে ফিরিয়ে দেব, সাহায্য করতে পারবেন? এরপর ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে একটি কিউআর কোডও পাঠানো হচ্ছে।

যাতে অনলাইনে টাকা পাঠাতে যায়।রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে এই প্রতারণার ঘটনায় তাঁর পরিচিত মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। গোটা বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়েছে।জানা গেছে, ডাঃ অজয় কুমার পোদ্দার এদিন কলকাতায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর-সংক্রান্ত অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন।

এদিকে, মন্ত্রীর পুত্র ও বিজেপি নেতা কেশব পোদ্দার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি সকলের কাছে আবেদন করেছেন, মন্ত্রীর নম্বর থেকে যদি কোনও বার্তা বা টাকা চাওয়ার অনুরোধ আসে, তবে সেটিতে যেন কেউ বিশ্বাস না করেন। কোনও অর্থ লেনদেন না করেন। তিনি আরও জানান, ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্ত্রী নিজেও গোটা বিষয়টি নিয়ে সতর্ক করে বার্তা দিয়েছেন।এই ঘটনা ফের একবার প্রমাণ করল, সাইবার প্রতারকদের কৌশল দিন দিন আরও সক্রিয় ও বিপজ্জনক হয়ে উঠছে। তাই কোনও পরিচিত ব্যক্তির নাম বা নম্বর থেকে টাকা চাওয়ার বার্তা পেলেও যাচাই না করে অর্থ পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন পুলিশ আধিকারিক ও সাইবার বিশেষজ্ঞরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *