Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা জামুড়িয়ায় বোরো অফিসে বিক্ষোভ মহিলাদের

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* অফলাইন বা অনলাইনে ফর্ম পূরণ করার পরেও, মিলছে অন্নপূর্ণা যোজনার টাকা। এবার এমনই অভিযোগ উঠলো আসানসোলের জামুড়িয়া এলাকায়। জানা গেছে, আসানসোল পুরনিগমের জামুরিয়া ৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মহিলার ব্যাঙ্ক একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। যে কারণে তারা মঙ্গলবার আসানসোল পুরনিগমের জামুড়িয়ায় ১ নম্বর বোরো অফিসে ডেপুটেশন দিতে আসেন। তারা বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপরেশ ঘোষকে বলেন, আমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেছেন অফলাইন এবং অনলাইনে।

তবুও তাদের টাকা কেন ঢোকেনি, এই বিষয়টি জানতে চান। এই ব্যাপারে অপরেশবাবু তাদেরকে বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্মের ইনকোয়ারি টিম আসবে। তারা দেখে যাবেন। তারপরে তারা রিপোর্ট দিলে এ ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে। তিনি এর পাশাপাশি মহিলাদের বলেন, এখানে যে সমস্ত ফর্ম জমা হয়েছে তা সবই আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *