Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

চলন্ত টোটো থেকে হু হু করে ধোঁয়া, দুর্গাপুরে আতঙ্ক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* চলন্ত টোটো থেকে আচমকাই ঘন ধোঁয়া বেরোতে শুরু করায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের মামড়া বাজারের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায়। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায় ।প্রত্যক্ষদর্শীদের দাবি, বি-ওয়ান মোড় থেকে ফল বোঝাই করে এমএএমসি অভিমুখে যাচ্ছিল টোটোটি। চলন্ত অবস্থাতেই গাড়ির ব্যাটারি অংশ থেকে হু হু করে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত রাস্তার ধারে গাড়িটি থামিয়ে নিরাপদে নেমে পড়েন।

ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে এসে সাহায্যের চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে গাড়ির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। এলাকার বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে জল ঢালতে থাকেন। তাতে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে যায়। পুলিশের অনুমান, ব্যাটারি যান্ত্রিক কোন সমস্যার কারণে ধোঁয়া বেরোচ্ছিলো। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *