Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

দুমাসেও কর্মীদের খোঁজ নেননি প্রাক্তন বিধায়ক” নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা বীরবাহাদুর কুমার সিং একটি ভিডিও বার্তায় প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে ফলাফল নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে। তাঁর বক্তব্য, তিনি নিজে গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন। জনগণের রায়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বিজয়ী হয়েছেন।

এরপর ফলাফল নিয়ে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বীরবাহাদুর সিং আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের পর গত দুমাসে বহু তৃণমূল কর্মী নানা সমস্যার মুখোমুখি হলেও প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একবারও তাঁদের খোঁজ নেননি। যাঁরা পাঁচ বছর ধরে তাঁর জন্য কাজ করেছেন, তাঁদের প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন থেকেছেন বলেও দাবি করেন তিনি।একই সঙ্গে তিনি বর্তমান বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির প্রশংসা করে বলেন, পাণ্ডবেশ্বরে বর্তমানে সব রাজনৈতিক দলের কর্মীরাই নিরাপদে বসবাস করছেন।

এলাকায় শান্তি বজায় রাখতে জিতেন্দ্র তিওয়ারি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।ভিডিওর শেষে বীরবাহাদুর সিংয়ের মন্তব্য, একজন রাজনৈতিক নেতা কতটা স্বার্থপর হতে পারেন, তা নরেন্দ্রনাথ চক্রবর্তীর আচরণে স্পষ্ট হয়েছে। এই বিষয়ে পাণ্ডবেশ্বরের মানুষই শেষ পর্যন্ত বিচার করবেন বলে তিনি মনে করেন।

তবে, বীরবাহাদুর সিংয়ের অভিযোগ ও মন্তব্য নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। প্রসঙ্গতঃ, ইতিমধ্যেই নরেন্দ্রনাথ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। তাকে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিম বর্ধমান জেলার সভাপতিও করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *