Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে চাঞ্চল্য ইটভাটা যাওয়ার পথে দুষ্কৃতি হামলায় জখম প্রৌঢ়, তদন্তে পুলিশ

. *বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়িতে খাবার খেয়ে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে দুষ্কৃতি হামলায় জখম হলেন এক প্রৌঢ়। বুধবার সকালে দুই দুষ্কৃতি গান্ধী বাউরি নামে বছর ৫৫ র ঐ প্রৌঢ়র পেটে ছুরি মারে। জখম ঐ প্রৌঢ় আপাততঃ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই প্রৌঢ় বাড়ির লোকেরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

বারাবনি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গেছে, বারাবনির নপাড়া গ্রামের বাসিন্দা গান্ধী বাউরি গ্রামের একটি ইটভাটায় নিরাপত্তা রক্ষী কাজ করতেন। গত ১৫ বছর ধরে তিনি একই রকম কাজ করে আসছেন। অন্যদিনের মতো তিনি বুধবার সাড়ে নটার সময় বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। সেই সময় ইটভাটার কাছে অন্ধকারে দুজন দুষ্কৃতি এসে তার পেটে আঘাত করে ছুরি দিয়ে। এরপর সেই অবস্থায় গান্ধীবাবু ছুটে যান ইটভাটাতে।

গোটা বিষয়টি ইটভাটার মালিককে জানানো হয়। খবর দেওয়া হয় বারাবনি থানা। গোটা বিষয় জানানো হয় প্রৌঢ়র বাড়িতে। পুলিশ এসে প্রৌঢ়কে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপের জন্য বর্ধমান মেডিকেল কলেজের রেফার করা হয়।

তবে পরিবারের লোক এবং ইটভাটার মালিক তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে প্রৌঢ়র মেয়ে পুতুল বাউরি বলেন, বাবার সাথে কারোর কোন শত্রুতা নেই। কি করে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না। আমরা খুবই আতঙ্কে আছি। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *