নো-পার্কিংয়ে কড়া নজরদারি , দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে ট্রাফিক গার্ড পুলিশের সচেতনতামূলক অভিযান
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে ” নো-পার্কিং ” এলাকায় গাড়ি দাঁড় করানোর প্রবণতা রুখতে বিশেষ অভিযান চালালো দুর্গাপুর ট্রাফিক গার্ড পুলিশ।বুধবার দুর্গাপুর ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মন্ডলের হওয়া এই অভিযান চলাকালীন নো-পার্কিং এলাকায় রাখা গাড়ির মালিকদের ফোন করে ডেকে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।














পাশাপাশি পথচলতি মানুষ ও গাড়িচালকদেরও নো-পার্কিং এলাকায় গাড়ি না রাখার জন্য সচেতন করা হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওসি জানিয়েছেন, প্রথমে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করা হচ্ছে। তবে সতর্ক করার পরেও যদি কেউ নো-পার্কিং এলাকায় গাড়ি রাখেন, তাহলে মোটরযান আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে জরিমানা সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে ।

