ইলেকট্রিক তার চুরির অভিযোগ আসানসোলে গনধোলাই তিন যুবককে, আটক, তদন্তে পুলিশ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইলেকট্রিকের তার চুরির অভিযোগে তিনজনকে ধরে চললো গনধোলাই। শুক্রবারের আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনির ক্ষুদিরাম পার্ক এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।














এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহিশীলা কলোনির ক্ষুদিরাম পার্ক, শিমুলতলা এলাকা থেকে ইলেকট্রিক তার চুরি হচ্ছিল। কিন্তু কি করে, কে বা কারা এই তার চুরি করছে, তা তারা বুঝতে পারছিলেন না। শুক্রবার সেই চুরির অভিযোগে তিনজনকে ধরে এলাকার বাসিন্দারা।

তিনজনকে গনধোলাই দিতে শুরু করেন উত্তেজিত জনতারা । খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায়। এলাকার বাসিন্দাদের বুঝিয়ে পুলিশ তিনজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে তিনজনকে জেরা করা হচ্ছে।

