RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার নথি, ফাইল ও ল্যাপটপ

আসানসোল শিল্পাঞ্চলে অবৈধ লোহার কারবারে রাশ টানতে কড়া পদক্ষেপ

বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শিল্পাঞ্চল জুড়ে অবৈধ লোহা ও কারখানার ছাঁটাই মাল কেনাবেচার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্য পুলিশ। অভিযোগ, আসানসোলের রানিগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক অবৈধ লোহার কাঁটা গড়ে উঠেছে। রানিগঞ্জ, অন্ডাল, জামুড়িয়া সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগৃহীত লোহা ও কারখানার ছাঁটাই মাল পাঞ্জাবি মোড় এলাকার একটি লোহার কাঁটায় পৌঁছাতো বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ লোহার ব্যবসার অভিযোগে তিন দিন আগে মহঃ গাফার ও মহঃ আহমদ রাজাকে গ্রেফতার করে রানিগঞ্জ থানার পুলিশ । এই ঘটনায় আরো এক অভিযুক্ত মহঃ ইরফান বর্তমানে পলাতক বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া দুজনকে পুলিশ রিমান্ডে নেওয়ার পর তাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠা অবৈধ লোহার কাটায় তল্লাশি অভিযান চালায় রানিগঞ্জ থানার পুলিশ। সেই তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্রের ফাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া নথিপত্র ও ল্যাপটপ খতিয়ে দেখে অবৈধ লোহার কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

স্থানীয় সূত্রে অভিযোগ, গত কয়েক বছর ধরে পাঞ্জাবি মোড় এলাকায় অবৈধ লোহার কারবারের একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছিল। অভিযোগের তীর মহঃ গাফার ও তাঁর দুই ভাই মহঃ আহমদ রাজা এবং মহঃ ইরফানের দিকে। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে লোহা ও কারখানার ছাঁটাই মাল ঐ চক্রের কাছে পৌঁছাতো বলে অভিযোগ উঠেছে।উদ্ধার হওয়া নথিপত্র ও ল্যাপটপের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি অবৈধ লোহার কারবারের সঙ্গে আরও কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *