ASANSOLDURGAPUR

দুর্গাপুর নগর নিগমের ভোট করানোর দাবি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইস্পাত নগরীরে বিক্ষোভ মিছিল

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের ভোটের দাবিতে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রবিবার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল সিপিএমের ৩ নং এরিয়া কমিটি। দুর্গাপুরের বিধাননগর থেকে মামরা বাজার পর্যন্ত হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলে কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশ নেন।মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পড়ুয়ারাও আন্দোলন করছে। আমরাও মানুষের নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছি।দুর্গাপুর নগর নিগমের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্গাপুরে পুরভোট হচ্ছে না একটাই কারণে, যাঁরা ভোট করানোর দায়িত্বে রয়েছেন, তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী নন।

বর্তমানে রাজ্যের শাসক দল ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে। মানুষকে তা বুঝতে হবে। সিপিএমের এই মিছিলকে ঘিরে বিধাননগর থেকে মামড়া বাজার পর্যন্ত এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরভোটের দাবিতে এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আগামী দিনেও তাদের আন্দোলন এইভাবেই চলবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *