ASANSOLKULTI-BARAKAR

কুলটি ইস্কো বাইপাসে অবৈধ লোহা বোঝাই টোটো আটক, গ্রেফতার দুই

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ইস্কো বাইপাস এলাকা থেকে অবৈধ লোহা বোঝাই একটি টোটো আটক করেছে। রবিবার রাতের এই ঘটনায় টোটো চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হলো বিকি হেলা ও বুধন বাউরি। ধৃতদের বাড়ি কুলটি থানার চিনাকুড়ি এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া লোহার কোনও বৈধ বা পর্যাপ্ত নথি দেখাতে না পারায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ধৃতদেরকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে বিচারকের কাছে ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে অবৈধ লোহাগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করবে বলে জানা গেছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *