ASANSOL

বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানে পাচারের অভিযোগ, অন্ডাল পুলিশের হাতে ধৃত চার , উদ্ধার ২৮টি গরু ও মহিষ

বেঙ্গল মিরর, অন্ডাল ও দুর্গাপুর, সার্থক দে ও রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্ডাল থানার পুলিশ ওৎ পেতে রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে গরু ও মহিষ বোঝাই একটি ট্রাক আটক করে । বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানে পাচারের উদ্দেশ্যে এই ট্রাক আসছিল। ট্রাক থেকে ২৮ টি গরু ও মহিষ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চালক ও খালাসি সহ মোট চারজনকে। জানা গেছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ অন্ডাল মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কের একটি ট্রাক আটকায়।

গরু, মহিষ ও বাছুর মিলিয়ে মোট ২৮টি গবাদি পশু উদ্ধার হয় ট্রাক থেকে। ট্রাকে করে কেন গরু ও মহিষ কি কারনে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

গরু ও মহিষগুলিকে উদ্ধার করে রানিগঞ্জের একটি গোশালায় পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও খালাসি সহ চারজনকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর আদালতের তোলা হয়। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারের পেছনে কারা জড়িত আছে? এই গরু ও মহিষ গুলি কোথা থেকে নিয়ে আসা ও নিয়ে যাওয়া হচ্ছিল, সব কিছুর উত্তর জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায় ।ধৃতদের মধ্যে একজন জানায়, তারা বিহার থেকে এই গরু ও মহিষ নিয়ে আসছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *