ASANSOLDURGAPUR

দুর্গাপুরে রথের মেলা থেকে টোটো চুরির অভিযোগ পরে উদ্ধার, আটক এক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা থেকে একটি টোটো চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। এলাকায় উত্তেজনা দেখা দেয়।চুরি যাওয়া টোটোটি বুধবার সকালে হর্ষবর্ধন রোডে চলতে দেখে সেটি শনাক্ত করেন টোটোর মালিক অবিনাশ সাউ । এরপর তিনি টোটোটি আটকে দিলে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে টোটোটিও উদ্ধার করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টোটো চুরির ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং কিভাবে টোটোটি অভিযুক্তের কাছে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *