Thursday, July 30, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 30, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

কাঁকসায় চাঞ্চল্য গৃহস্থের বাড়িতে ঢুকে ব্যাগ চুরির অভিযোগ সিসিটিভির ফুটেজ দেখে পাকড়াও বাচ্চা কোলে দুই মহিলা

*বেঙ্গল মিরর, কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের কাঁকসা থানার প্রয়াগপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এক গৃহস্থের বাড়ি থেকে ব্যাগ চুরি হয়। সেই বাড়ি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন মহিলা কোলে বাচ্চা নিয়ে দরজা খুলে সেই ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে বাড়ির মালিক পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ও গোটা বিষয়টি বলেন। সেই মতো সেই সিসিটিভির ফুটেজ একাধিক জায়গায় পাঠিয়ে দেওয়া হলে। পানাগড় বাজার চৌমাথায় কর্তব্যরত ট্রাফিক গার্ড পুলিশের নজর এড়িয়ে যেতে পারেনি ঐ দুই মহিলা চোর।

পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে দুই মহিলাকে সনাক্ত করে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঐ দুই মহিলা চোরকে থানায় নিয়ে যাওয়া হয়। যে বাড়ি থেকে চুরি হওয়ার ঘটনা ঘটে, সেই বাড়ির এক মহিলা বলেন, ঐ ব্যাগের মধ্যে বেশ কিছু টাকার পাশাপাশি এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।

তবে চোরকে ধরা গেল এখনো পর্যন্ত তার চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই মহিলাদের সাথে হয়তো আরো কেউ বা কারা জড়িত রয়েছে। মহিলাদের জেরা করে এই ঘটনার তদন্ত কাঁকসা থানা পুলিশ শুরু করেছে বলে জানা গেছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *