Thursday, July 30, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 30, 2026
Bengal Mirror
KULTI-BARAKAR

কুলটি বোরো অফিসে দুর্নীতির তদন্তের দাবিতে কংগ্রেসের আসানসোল পুরনিগমে স্মারকলিপি জবাবে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া বার্তা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বোরো অফিসে আগের সরকারের আমলের দুর্নীতি ও নাগরিক পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমে স্মারকলিপি জমা দিল কুলটি ব্লক কংগ্রেস। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস।স্মারকলিপিতে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুলটি বোরো অফিসে অতীতে হওয়া সমস্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি কুলটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা, জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান সহ নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবিও জানানো হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত দাস অভিযোগ করে বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষে ট্যাক্স বিভাগে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছিল। তাঁর দাবি, অডিটে প্রায় ৮০ লক্ষ টাকার গরমিল ধরা পড়লেও প্রকৃত দুর্নীতির পরিমাণ ১.৫ থেকে ২ কোটি পর্যন্ত হতে পারে। তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এফআইআর দায়ের করা হয়নি।

আজও তার পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এছাড়া মিড-ডে মিল, স্কুল ড্রেস সরবরাহ, জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান এবং পুরনিগম এলাকার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগও তোলেন তিনি। একইসঙ্গে আসানসোল পুরনিগম এলাকার একাধিক অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কংগ্রেস নেতা বলেন, উৎসবের মরশুমের আগে বৈধ পার্কিং ব্যবস্থা চালু না হলে সাধারণ মানুষকে আরও দুর্ভোগে পড়তে হবে।অন্যদিকে, কংগ্রেসের এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার। দুর্নীতি হয়ে থাকলে অভিযোগ করুন, তদন্ত হবে। যদি কেউ দুর্নীতি করে থাকে, কাউকে ছাড়া হবে না।তবে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট না করারও কড়া বার্তা দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, আন্দোলন করুন, প্রতিবাদ করুন। আমাদের কোন আপত্তি নেই। কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের থেকেই আদায় করা হবে। ভাঙচুর দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই আইন ইতিমধ্যেই চালু রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *