ASANSOL

পরিবেশ রক্ষায় আসানসোলে অভিনব উদ্যোগ ১৩ স্কুলের পড়ুয়ারদের নিয়ে ” সিড বল’ ক্যাম্প এনজিওর উদ্যোগের প্রশংসায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশ জুড়ে চলা বৃক্ষরোপণ অভিযানের মাঝে, আসানসোলের ১৩টি স্কুলের পড়ুয়াদের নিয়ে পরিবেশ রক্ষার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে এনজিও ” রাধা ট্রাস্ট ” । ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজাতির গাছের বীজ দিয়ে মাটির বল ভরে ‘বীজ বা সিড বল’ তৈরি করেছে।এই বলগুলি আসানসোল-বর্ধমান এবং আসানসোল-ধানবাদ রেললাইনে চলাচলকারী ট্রেন থেকে রেললাইনের উভয় পাশ দিয়ে ছোঁড়া হবে। আশা করা হচ্ছে যে, বর্ষাকালে এই বীজ বলগুলি অঙ্কুরিত হবে এবং রেললাইনের ধারে সবুজায়ন বাড়াতে সাহায্য করবে। এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা এই অভিযানের দায়িত্ব নিয়েছে, যারা ট্রেনের মাধ্যমে এই বীজ বলগুলি বিতরণ করবে।

এই উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলের ননিগোপাল স্কুলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ছিলেন এনজিও সভাপতি আনন্দ সিং, আসানসোলের স্কুল ইন্সপেক্টর বিবেক রায় সহ অন্যান্যরা।

মন্ত্রী ছাত্রছাত্রীদের এই উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন , সমাজে পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসাথে তিনি এই উদ্যোগ নেওয়ায় এনজিওর প্রশংসা করেন। এই প্রসঙ্গে আনন্দ সিং বলেন, এদিনের ক্যাম্পে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩ টি স্কুলে পড়ুয়ারা অংশ নিয়েছে। ৭০০ সিড বল তৈরি করে এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত দিয়ে এর সূচনা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *