PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে নব্য-আদিদের হাতাহাতি, বুথ কমিটির বৈঠকেই বেফাঁস বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:* বুথ কমিটির সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে প্রকাশ্যে এল বিজেপির অন্দরের ক্ষত। শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার শংকরপুর ক্যান্টিনে নব্য ও আদি বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক *জিতেন্দ্র তেওয়ারি*। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

কী ঘটল বৈঠকে?

শুক্রবার শংকরপুর ক্যান্টিনে পাণ্ডবেশ্বর বিধানসভার বুথ কমিটি নিয়ে সাংগঠনিক বৈঠক চলছিল। সেই সময় সভাস্থলের বাইরেই বেধে যায় গণ্ডগোল। অভিযোগ, নব্য বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দলের পুরনো কর্মীদের প্রথমে তুমুল বচসা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।*অভিযোগের তির কার দিকে?*দলের একাংশের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ এক নেতা বিজেপিতে যোগ দেন। ওই নেতার অনুগামীরাই বৈঠকের আগের থেকেই পুরনো কর্মী-সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন এবং তাঁদের গায়ে হাত তোলেন বলেও অভিযোগ।যদিও অপর গোষ্ঠীর তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

*সাংগঠনিক ঐক্য নিয়ে প্রশ্ন*

বুথ কমিটির বৈঠকের মাঝেই প্রকাশ্য সংঘর্ষের ঘটনায় পাণ্ডবেশ্বরে বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতার রদবদলের পর দলে যোগ দেওয়া নতুন নেতৃত্ব এবং দীর্ঘদিন ধরে দল করা সংগঠকদের মধ্যেকার টানাপোড়েনই এদিন প্রকাশ্যে বিস্ফোরিত হল।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *