Saturday, August 1, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, August 1, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

জাতীয় সড়ক নেটওয়ার্কে জোর, উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গকে গড়ার পরিকল্পনা সরকারেরঃ পূর্ত মন্ত্রী

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক বা হাইওয়ের পরিকাঠামো সম্প্রসারণে বড় উদ্যোগের কথা শনিবার জানালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বর্তমানে জাতীয় সড়কের নেটওয়ার্ক প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই আগামী পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর নির্দেশনা ও নেতৃত্বে পশ্চিমবঙ্গে আরও বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।মন্ত্রী জানান, এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে আগামী ৪ আগষ্ট ।

পূর্ত দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের একটি দল রবিবার দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করবে। এরপর তিনি নিজে ৪ আগষ্ট সন্ধ্যায় নিতিন গডকরির সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য নতুন জাতীয় সড়ক প্রকল্পের প্রস্তাব তুলে ধরবো।অজয় পোদ্দার আরো বলেন, রাজ্যের দ্রুত শিল্পায়ন ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন জানানো হবে।

যাতে উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বিস্তৃত জাতীয় সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা যায়।একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোর আগে গুরুত্বপূর্ণ সড়কগুলির মেরামতির কাজ করা হবে। বর্ষা শেষে ২০ অক্টোবরের পর থেকেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তার দাবি, আমাকে বলতে হবে না যে, রাস্তার কাজ হচ্ছে। সাধারণ মানুষেরা তা নিজেরা দেখতে পাবেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *