ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে রাজ্য সরকারি কর্মচারী কল্যান সংঘের কোর কমিটির আত্মপ্রকাশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ ও রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের কোর কমিটি অফিসিয়াল আত্মপ্রকাশ করল। মোট ১১ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটির চীফ এ্যাডভাইজার বা মুখ্য উপদেষ্টা করা হয়েছে ডাঃ শ্রীকান্ত গাঙ্গুলি। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন জয়দেব দে ও দিব্যেন্দু দে।

কমিটিতে সহসভাপতি ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধক্ষ্য ২ জন ও এক্সিকিউটিভ সদস্য করা হয়েছে ২ জনকে। এই কোর কমিটি গঠনের বিষয়টি পশ্চিম বর্ধমান জেলা বা ডিএম, মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিস এবং জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট অফিসে জানানো হয়েছে।কমিটির পদাধিকারীরা বলেছেন, আগামী দিনে এই সংঘ পরিবার আরো বেশি করে আত্মপ্রকাশ করার পাশাপাশি কর্মীদের কল্যানে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *