আসানসোল বিবি কলেজে নতুন গ্রন্থাগার ভবনের উদ্বোধন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বিবি কলেজের প্রশাসনিক ভবনে একটি নতুন গ্রন্থাগার ভবন উদ্বোধন করা হয়েছে। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু বলেন, পুরনো গ্রন্থাগার ভবনটি কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও, এই গ্রন্থাগারের পাশাপাশি এটিকে ডিজিটালও করা হয়েছে। পড়ুয়াদের এখানে আসতে উৎসাহিত করা হচ্ছে। তিনি সন্তোষ প্রকাশ করেন যে, প্রশাসনিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থানান্তর, স্থানের সম্প্রসারণ এবং গ্রন্থাগারটি ডিজিটাল করার ফলে এর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এছাড়াও, ডঃ অমিতাভ বসু বলেন, এই কলেজের বাইরের পড়ুয়াদের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে।














যার মাধ্যমে তারা কলেজের গ্রন্থাগারে এসে পড়াশোনা করতে পারবে। তিনি আরো বলেন যে, শীঘ্রই চারটি সেমিস্টার একযোগে শুরু হবে। প্রথমে বিজোড় সেমিস্টার এবং তারপরে জোড় সেমিস্টারগুলো শুরু হবে। এই সমস্ত সেমিস্টারের পরীক্ষা কলেজের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। কম্পিউটার ল্যাবে ১০০টি কম্পিউটার রয়েছে। যেগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও, কলেজের বিভিন্ন বিভাগেও কম্পিউটারের মাধ্যমে ইন্টান্যাল পরীক্ষা নেওয়া হবে।


