ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে ১৯ নং জাতীয় সড়কে বুলডোজার অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু এনএইচএআইয়ের

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাজোড়া মোড় থেকে অন্ডাল মোড়ের মাঝামাঝি এলাকায় ১৯ নং জাতীয় সড়কে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা ন্যাশানাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া ( এনএইচএআই)। শনিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জাতীয় সড়কের উপর ও সংলগ্ন এলাকায় থাকা অনুমোদনহীন নির্মাণ সরিয়ে রাস্তা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় জাতীয় সড়কের উপর এবং রাস্তার একেবারে সংলগ্ন অংশে বেশ কিছু নির্মাণ ছিল। অভিযোগ, এই নির্মাণগুলির কারণে রাস্তার স্বাভাবিক পরিসর এবং যান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে ব্যস্ত এই জাতীয় সড়কে যানবাহনের চলাচলে বাধা তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল বলে বলে অভিযোগ করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *