Tuesday, August 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, August 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, কনভয় থামিয়ে সংবর্ধনা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাঁকুড়া থেকে দুর্গাপুরে এসে মঙ্গলবার সন্ধ্যায় ১৯ নং জাতীয় সড়কের মুচিপাড়া মোড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় আসবে তাই বিকেল থেকে মুচিপাড়া মোড়ে রাস্তার দুপাশে ভিড় জমান বিজেপির কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষেরদ। শুভেন্দু অধিকারীর কনভয় সেখানে পৌঁছাতেই তারা স্লোগান দিতে থাকেন। তাদেরকে দেখে শুভেন্দু অধিকারী গাড়ি থামান।

গাড়ির দরজায় দাঁড়িয়ে তিনি হাত নাড়তেই সবাই এগিয়ে আসেন। নিরাপত্তা রক্ষীরা শুভেন্দু অধিকারীকে ঘিরে রাখেন। তার মধ্যেই ফুলের তোড়া দিয়ে শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানান দলীয় কর্মী ও সমর্থকেরা। উপস্থিত বহু মানুষের হাতেই ছিল জাতীয় পতাকা। সেই পতাকা হাতে শুভেন্দুকে স্বাগত জানাতে দেখা যায় কর্মী-সমর্থকদের।

মুচিপাড়া মোড়ে এই সংবর্ধনাকে ঘিরে কিছু সময়ের জন্য উৎসবের আবহ তৈরি হয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে সরগরম হয়ে উঠে গোটা এলাকা।কয়েক মিনিট দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কনভয় ১৯ নং জাতীয় সড়ক ধরে চলে যায় অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে। সেখান থেকে বিমানে তিনি কলকাতা ফিরে যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *