ASANSOL

আসানসোলে লিগ্যাল ফার্মের উদ্বোধন দেওয়া হবে আইনী পরামর্শ ও সহায়তা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সৃষ্টিনগরের সেন্ট্রাম মলে জি জি বি পি লেক্স ভারত লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ (এলএলপি) নামে একটি লিগ্যাল ফার্মের উদ্বোধন হয়। বুধবার দুপুরের এক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠান বা ফার্মের ফিতে কেটে উদ্বোধন করেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য।

ছিলেন ফার্মের কর্ণধার আইনজীবী চন্দন সিনহা, বিজেপি নেতা কেশব পোদ্দার সহ অন্যান্য আইনজীবীরা।এই প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, এটি একটি লিগ্যাল ফার্ম। এখানে আইনজীবী সাধারণ মানুষদেরকে আইনী পরামর্শ দেবেন।

ক্রিমিনাল মামলা থেকে গাড়ি, ফ্যামিলি, পিআইএল যেকোন ক্ষেত্রেই এই পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। তিনি আরো বলেন, সেই মামলা জেলা আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যেকোন ক্ষেত্রে হতে পারে। এদিন ফার্মে প্রায় ৪৫ জনের মতো আইনজীবী এসেছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *