ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগ, পান্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূল যুবনেতা
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নরোত্তম মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় তাঁর দেখা মিলছিল না বলে স্থানীয় সূত্রে দাবি।














২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুব তৃণমূলের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।
পুলিশ জানায়, ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। পরে তাকে জেরা করে অভিযোগের তদন্ত করা হবে।






