আসানসোলে আবিষ্কার হাসপাতালে স্বাধীনতা দিবস উদযাপনে স্বাস্থ্য পরীক্ষা শিবির
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আসানসোলের জিটি রোডের পি.সি. চ্যাটার্জি মার্কেটে আবিষ্কার হাসপাতালে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো। তার আগে হাসপাতালের তরফে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিবিরে আবিষ্কার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতালের ডিরেক্টর ডাঃ নীতু সিং জাতীয় পতাকা উত্তোলন করেন।














এরপর রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা ও ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। এ বিষয়ে আবিষ্কার হাসপাতালের ডিরেক্টর ডাঃ নীতু সিংয়ের সঙ্গে কথা বললে তিনি প্রথমে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই দিনরা উদযাপনের জন্য আবিষ্কার হাসপাতাল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তার মধ্যে রয়েছে প্যাথলজি ও রেডিওলজির মতো পরীক্ষার। ডাঃ নীতু সিং বলেন, আবিষ্কার হাসপাতাল সবসময় এভাবেই তাদের সামাজিক দায়িত্ব পালন করে আসছে। এর আগেও বেশ কয়েকবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আমরা এভাবেই মানুষের সেবা করে যাবো।






