RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবকের বাইক ছিনতাই, থানায় অভিযোগ দায়ের

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাতের অন্ধকারে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক যুবকের মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা সঞ্জীব নায়েক। ইতিমধ্যেই রানিগঞ্জ থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন তিনি।জানা গেছে, গত ২১ আগষ্ট শুক্রবার কর্মসূত্রে পুরুলিয়ায় গেছিলেন সঞ্জীব নায়েক।

দুর্গাপুর থেকে পালসার মোটরবাইক নিয়ে আসানসোলে যান তিনি। এরপর বাইকটি আসানসোলে পার্কিং জোনে রেখে ট্রেনে করে পুরুলিয়া যান। কাজ শেষ করে আসানসোলে ফিরে নিজের বাইক নিয়ে দুর্গাপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সঞ্জীব।অভিযোগ, রাত প্রায় ৯টা নাগাদ পাঞ্জাবি মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর পথ আটকায়। তিনজনেরই মুখ কাপড়ে ঢাকা ছিল বলে অভিযোগ। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মাথায় রিভলভার ঠেকিয়ে তাঁকে ভয় দেখানো হয়। যুবকের কাছ থেকে তাঁর পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় তিন দুষ্কৃতি।ঘটনার পর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে রানিগঞ্জ থানায় পৌঁছান সঞ্জীব নায়েক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জাতীয় সড়কের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে এভাবে বাইক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।সঞ্জীব নায়েক বলেন, ভাবতেই পারছি না, ১৯ নং জাতীয় সড়কের উপর এমন ঘটনা ঘটবে।পুলিশ জানায়, ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করে দুষ্কৃতিদের খোঁজ করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *