ASANSOL

আসানসোলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান, মহিলা সংগঠনে বড়সড় ভাঙন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় সংলগ্ন কংগ্রেস অফিসে রবিবার মহিলা কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক মহিলা কর্মীর কংগ্রেসে যোগদান করেন। এদিনের এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেসের দাবি, বারাবনি, কুলটি এবং আসানসোল দক্ষিণ ব্লক থেকে মোট ৬৬ জন কর্মী-সমর্থক এদিন কংগ্রেসে যোগ দেন।কংগ্রেসের পক্ষ থেকে আরো জানানো হয়, কুলটি ব্লকের তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় সেনগুপ্তের নেতৃত্বে প্রায় ৩০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি বারাবনি ব্লক থেকে মানশীলা কুমারী পাণ্ডের নেতৃত্বে আরও প্রায় ৩০ জন কংগ্রেসে যোগদান করেন। আসানসোল দক্ষিণ ব্লক থেকেও তৃণমূল মহিলা কংগ্রেসের ছয়জন কর্মী কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রাবন্তী সিং, জেলা মহিলা কংগ্রেসের আসানসোলের সভানেত্রী শ্রীলতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী তথা আইনজীবী শম্পা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।যোগদানকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে পশ্চিম বর্ধমান জেলায় মহিলা কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে। আগামী দিনে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়।কংগ্রেস নেতৃত্বের আরো বক্তব্য, তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের কংগ্রেসে যোগদানের প্রবণতা আগামী দিনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *