Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

শিশু শ্রম আটকাতে আসানসোল বাজারে জেলাপ্রশাসনের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান

*বেঙ্গল মিরর, আসানসোন রাজা বন্দোপাধ্যায়ঃ* চাইল্ড লেবার বা শিশু শ্রম আটকাতে আসানসোল বাজার এলাকায় সোমবার হঠাৎই অভিযান চালাল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স। বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই পরিদর্শন ও নজরদারি অভিযান চালানো হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু শ্রম একটি সামাজিক অভিশাপ। সমাজের কোনও স্তরে বা কোনও প্রতিষ্ঠানেই শিশুদের কাজে বা শ্রমিক হিসেবে নিয়োগ না করা হয়, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।এদিনের অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান ও প্রতিষ্ঠানে প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেন।

শিশু শ্রম সংক্রান্ত আইন ও বিধিনিষেধ সম্পর্কে দোকানদারদের সচেতন করা হয়। পাশাপাশি নিয়ম মেনে চলার বিষয়ে বেশ কয়েকজন দোকানদারকে নির্দেশ দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে আধিকারিক গোবিন্দ কুমার বিশ্বাস বলেন, শিশু শ্রম রোধে পশ্চিম বর্ধমান জেলায় জেলাশাসক বা ডিএমকে চেয়ারম্যান করে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদিন এই টাস্ক ফোর্সের সদস্যরা আসানসোল বাজারে পরিদর্শন করে। বস্তিন বাজার, বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকায় দোকানে ও প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

কোন রকম কিছু সন্দেহজনক দেখা গেলে তা খতিয়ে দেখা হয়েছে। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত তেমন কিছু পাওয়া যায় নি৷ সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে টাস্ক ফোর্সের সদস্য বারাবনি ও জামুড়িয়ায় অভিযান চালিয়েছে। আগামী দিনেও শিশু শ্রম রোধে এ ধরনের নজরদারি ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *