আসানসোলে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান শ্রীপুর
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাম চন্দ্র নন্দী, দুর্গা দেবী কেদিয়া এন্ড মণীন্দ্র নাথ দাস, কল্যাণী দাস মেমোরিয়াল ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এ চ্যাম্পিয়ান হলো শ্রীপুর হাইস্কুল। এই প্রতিযোগিতার আয়োজন করেছিলো আসানসোল সিএমসি।













মঙ্গলবার আসানসোলের রাহা লেনে মিউনিসিপ্যাল পার্কে হওয়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাল্লা হরিপদ হাই স্কুল ও শ্রীপুর বয়েজ হাইস্কুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার দুই অর্ধে (৪-৪)। শেষ পর্যন্ত টাইব্রেকের শ্রীপুর বয়েজ হাইস্কুল (৫-৪) গোলে জিতে চ্যাম্পিয়ান হয়।এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ৮ টি স্কুলের ফুটবল দল অংশ নিয়েছিলো।

