দুর্গাপূজো উপলক্ষে কুলটিতে পুজো কমিটিগুলিকে নিয়ে পুলিশের সমন্বয় বৈঠক
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন দুর্গাপূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে কুলটি থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে সোমবার রাতে কুলটি ক্লাবে হলো পুলিশের সমন্বয় বৈঠক।এই বৈঠকে দুর্গাপূজা পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার মতো একাধিক বিষয় নিয়ে পুজো কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।













বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( কুলটি) জাবেদ হোসেন, কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ সহ বিভিন্ন ফাঁড়ির আইসিরা। এসিপি ( কুলটি) বলেন আসন্ন দুর্গাপূজোকে নির্বিঘ্ন ও সুস্থভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন এবং পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক কি করা যাবে ও কি করা যাবে না, তা পুজো কমিটিগুলোকে বলে দেওয়া হয়েছে।

