স্থানীয়দের কাজের দাবিতে ডিপিএল গেটে বিজেপির অভিনব কর্মসূচি, বহিরাগত অস্থায়ী শ্রমিকদের না আসার অনুরোধ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্থানীয় বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে বুধবার সকালে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর ৭ নম্বর ইউনিট গেটের সামনে অভিনব কর্মসূচি নিল বিজেপি। দলের কর্মীরা হাত জোড় করে গেটে থাকা অস্থায়ী শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ করেন। স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।বিজেপি নেতারা বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে দুর্গাপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্থানীয়দের পরিবর্তে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে কাজে নিয়োগ করা হয়েছে।













এমনকি, কিছু ক্ষেত্রে মোটা টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ রয়েছে। তারা আরো বলেন, আমরা ঐসব কর্মীদের কাজে না আসার অনুরোধ করেছি। তাদেরকে বলেছি, আপনাদের বিধানসভায় নতুন সরকার কাজের সুযোগ তৈরী করছে। সেখানে আপনারা কাজ করুন। এখানে স্থানীয় বেকারদের কাজ করার সুযোগ রয়েছে।বিজেপির এই দাবি করা নিয়ে ডিপিএল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

