ASANSOL-BURNPUR

বার্নপুর ইস্কোতে ৬২.২৯% ভোট পেয়ে বিএমএসের জয়

১০৮ বছরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ১৯১৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১০৮ বছরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল বার্নপুর সেল আইএসপি (ইস্কো স্টিল প্ল্যান্ট) বা ইস্কো কারখানায় । শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হল। মোট সাতটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এই নির্বাচনে অংশ নিয়েছিলো। সেই নির্বাচনে বিপুল ভোটে জয় পেল ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস অনুমোদিত বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ। নির্বাচনের ফল বেরোনোর পরে জানা যায়, বিএমএসের ইউনিয়ন এককভাবে ৬২.২৯ শতাংশ ভোট পেয়ে স্বীকৃত শ্রমিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএমএসের ইউনিয়ন পেয়েছে ২১৮৯ টি ভোট। এই ফলকে কেন্দ্র করে ইস্কোর শ্রমিক মহলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

বিএমএসের অনেকটা পেছনে থেকে দ্বিতীয় হয়েছে ইনটাকের শ্রমিক সংগঠন আসানসোল আয়রন এন্ড স্টিল ওয়াকার্স ইউনিয়ন। তারা ভোট পেয়েছে ৭৮১ টি ভোট। সিটু অনুমোদিত আসানসোল বার্নপুর কুলটি মেটাল এন্ড ইস্পাত ওয়াকার্স ইউনিয়ন পেয়েছে ২১৫ টি ভোট। বাকি চারটি শ্রমিক সংগঠন এআইটিইউসি ৩৩, এইচএমএস ৩১ ও এআইটিটিইউসি এবং আইএমইউ পেয়েছে ১৭ টি করে ভোট। বাতিল হয়েছে ৮ টি ভোট। জানা গেছে, ভোটার তালিকা মোট ভোটার ছিলেন ৩৫১৪ জন। বৃহস্পতিবার তার মধ্যে ভোট দেন ৩২৯১ জন। সবমিলিয়ে ভোটদানের হার ৯৩.৬৫ শতাংশ। প্রসঙ্গতঃ, ১৯১৮ সালের ১১ মার্চ ইস্কো বা ইন্ডিয়ার আয়রন এন্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পেছনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বাঙালি শিল্পপতি স্যার বীরেণ মুখার্জি।

বার্নপুরের এই শিল্পপ্রতিষ্ঠান ভারতের শিল্প ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত। ১৯২২ সালে এখানে লোহা উৎপাদন শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের সম্প্রসারণ ও সংযুক্তির মধ্য দিয়ে ইস্কো দেশের গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানায় পরিণত হয়। ১৯৭২ সালে ভারত সরকার ইস্কো অধিগ্রহণ করে। পরবর্তীতে সংস্থাটি সেল বা স্টিল অথরিটি অব ইন্ডিয়ার অধীনস্থ হয়। ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি সেলের সঙ্গে বার্নপুর ইস্কো কারখানার সঙ্গে সংযুক্ত করা হয়। নতুন সেল আইএসপি । এবার সেই ঐতিহাসিক শিল্পপ্রতিষ্ঠানেই শ্রমিকদের মতামতের ভিত্তিতে স্বীকৃত ইউনিয়ন নির্ধারণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হল।

সেই নির্বাচনে একাধিক শ্রমিক সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটের ফল প্রকাশের পর বিএমএস ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে স্বীকৃত সংগঠনের মর্যাদা অর্জন করে। বিএমএসের শ্রমিক সংগঠনটি দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং নিজেদের ‘জাতীয়তাবাদী’ ও উৎপাদনমুখী শ্রমিক সংগঠন হিসেবে তুলে ধরে। এই নির্বাচনের তাৎপর্য শুধু একটি শ্রমিক সংগঠনের জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ শিল্পঐতিহ্যের সঙ্গে যুক্ত বার্নপুরের ইস্কোতে প্রথমবারের মতো কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্বীকৃত শ্রমিক সংগঠন বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এটিকে শ্রমিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।সেই ১৯১৮-তে পথচলা শুরু। ২০২৬-এ এসে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নতুন অধ্যায়। বার্নপুর সেল আইএসপি বা ইস্কোর ইতিহাসে এই নির্বাচন নিঃসন্দেহে একটি স্মরণীয় মাইলফলক হলো।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *