Bengali NewsRANIGANJ-JAMURIA

আটটি টোটো বালি সহ বাজেয়াপ্ত করল পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বালি পাচারের অভিযোগে অতর্কিত অভিযান চালিয়ে একযোগে আটটি টোটো কে বালি সহ বাজেয়াপ্ত করল পুলিশ।ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে বালি সরবরাহ স্বাভাবিক করার জন্য বেশ কিছু ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে আবাস যোজনার যে সকল বাড়ি, সরকারি কাজকর্ম ও গৃহ নির্মাণের কিছু ক্ষেত্রে যে সকল নির্মাণের কাজ রয়েছে সেক্ষেত্রে বালির সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকার উচিত মূল্যে বালি প্রদান করা হবে বলেই আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে মতো বালিঘাট গুলি থেকে উত্তোলন করে রাখা বালি, সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এরই মধ্যেই অন্যায় ভাবে বেশ কিছু অংশে টোটো দিয়ে মোটরবাইক দিয়ে বালি সরবরাহ করা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে, এই বিষয়ে খবর পেয়ে বালি পাচার হচ্ছে এই অভিযোগে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ দামোদর নদ থেকে অন্যায় ভাবে বালি পাচার করা আটটি টোটো বাজেয়াপ্ত করল।

বল্লবপুর ফাঁড়ির আইসি পার্থ চক্রবর্তী অতর্কিতে হানা দিয়ে টোটো করে বালি পাচার করা বন্ধ করতে তৎপর হয়। এ বিষয়ের প্রেক্ষিতেই সোমবার সকাল থেকে চলে লাগাতার অভিযান, তারপরই দামোদর নদ থেকে রানীগঞ্জ বাজারের জন্য নিয়ে যাওয়া বালি সহ টোটো গুলিকে আটক করে। এ বিষয়ে গ্রেফতার করার কোন বিষয় সামনে আসেনি, তবে আগামীতে এই সকল কারবারিদের কড়া হাতে দমন করতে পুলিশ তৎপর রয়েছে বলেই দাবি করেছেন পুলিশের শীর্ষকর্তারা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *