ASANSOL

আসানসোলে কোলিয়ারিতে দুর্গাপূজোর মেলা নিয়ে বিবাদ, বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল, উত্তেজনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ থানার ইসিএলের ধেমোমেন কোলিয়ারি এলাকায় দুর্গাপূজোর মেলা লাগানোকে কেন্দ্র করে বিবাদ হলো। মেলা করা নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এই বিবাদ বলে জানা গেছে। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতা বিরজু যাদব অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা রোহিত নুনিয়ার আশ্রিত দুষ্কৃতিকারীরা রাতে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী।

বিরজু যাদব বলেন, দুর্গাপূজোর মেলা বসানোর জন্য যে জমি রোহিত নুনিয়ার বলে দাবি করা হয়েছে। তাই সেখানে আমাদের মেলা বসাতে দেওয়া হয়নি। আমরা রোহিত নুনিয়াকে মেলা বসানোর অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু সেই অনুমতি মেলেনি। এরপর ধেমোমেন কোলিয়ারি থেকে এনওসি নিয়ে অনুমতি সাপেক্ষে কোলিয়ারির পিট এলাকায় মেলা বসানোর সিদ্ধান্ত নিয়েছি।বিরজু যাদবের অভিযোগ, রোহিত নুনিয়ার আশ্রিত দুষ্কৃতিকারীরা মঙ্গলবার রাতে ৯ রাউন্ড গুলি চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরজু যাদবের আরো অভিযোগ , রোহিত নুনিয়া তার আধিপত্য বজায় রাখার জন্য ৪ মে’র পর থেকে এলাকায় গন্ডগোল করা হচ্ছে। এর পাশাপাশি তৃণমূলের আধিপত্য টিকিয়ে রাখতে পুরো ধেমোমেন এলাকার সাধারণ মানুষের উপর নিরন্তর উত্তেজনা চালানো হচ্ছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিরজু যাদব আরো বলেন, এর আগে আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। আমি বাড়িতে ছিলাম। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় আমার বাড়িতে হামলা করতে পারেনি। এর আগেও আমার উপর হামলা হয়েছিল। মঙ্গলবার রাতেও আমার উপর হামলার চেষ্টা করার উদেশ্য ছিলো। কিন্তু সফল হয়নি।

এরপর দলের কর্মী পবন কুমার মণ্ডলের উপর হামলা হয়।বিজেপি কর্মী পবন কুমার মণ্ডল বলেন , আমি আসানসোল দক্ষিণ থানার পিপি তে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রোহিত নুনিয়ার লোকজন তাঁকে ঘিরে ধরে। তিনি বলেন, তিন দিন ধরে এইভাবে হামলা চলছে আমার উপর। একদিন আগে আমার বাড়িতে হামলা চালিয়ে জানলা-দরজা ভাঙচুর করা হয়। মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে ৮/৯ রাউন্ড গুলি চালানো হয়। আমি কোনোভাবে ধাক্কাধাক্কি করে এলাকা থেকে পালাতে পেরেছি। না হলে আমাকে মেরে ফেলা হতো।

সকালে ঘটনাস্থলে দুটি গুলির খোল পড়ে থাকতে দেখতে পাই। আমি আবার থানায় অভিযোগ দায়ের করব।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।যদিও বিজেপি নেতার অভিযোগ ও দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা রোহিত নুনিয়ার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *