আসানসোল পুরনিগমের ৪ নং ৫ নং বোরোয় রাস্তার কাজের শিলান্যাসে বিজেপি বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের বোরো-৪ র ৪১ নম্বর ওয়ার্ডে মুর্গাশোল মোড় থেকে গুরুদুয়ারা পর্যন্ত রাস্তার উন্নয়ন ও মেরামত কাজ করা হবে শনিবার এক অনুষ্ঠানে সেই কাজের শিলান্যাস করেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।তিনি বলেন, প্রায় ২৩ লক্ষ ৬২ হাজার টাকা আনুমানিক ব্যয়ে রাস্তা মেরামতের এই উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রয়োজন ও দাবিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা হয়েছে।













এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।অন্যদিকে, আসানসোল পুরনিগমের ৫ নং বোরোর অন্তর্ভুক্ত ২০, ২১, ৫০, ৫৩, ৫৫ ও ৭৬ নম্বর ওয়ার্ডের রাস্তা উন্নয়ন ও মেরামত কাজ করা হচ্ছে বলে বিজেপি বিধায়ক জানিয়েছেন। তিনি বলেন, প্রায় ৬ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে রাস্তা মেরামতের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

