ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে কমিউনিটি সেন্টার পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল “এখন থেকে বুকিং অনলাইনে হবে”

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পাশাপাশি বার্নপুরের রামবাঁধে কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নয়ন এবং কমিউনিটি সেন্টারের সুযোগ-সুবিধা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।অগ্নিমিত্রা পাল বলেন, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে প্রায় ২১ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আরও ভালো পরিবেশ তৈরি করার কথা বলেছেন।

যেখানে রান্নার সুবিধা, গ্যাস ও ওভেন স্টোভ, বিদ্যুৎ এবং শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করা হবে।রামবাঁধের কমিউনিটি সেন্টার পরিদর্শনের পরে মন্ত্রী বলেন, এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। শীঘ্রই এটিকে উন্নত করা হবে। আসানসোল দক্ষিণে বিপুল সংখ্যায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অনগ্রসর পরিবার বাস করে।

যাদের বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধের মতো অনুষ্ঠানের জন্য ব্যক্তিগত প্যান্ডেল করা কঠিন হয়ে পড়ে। এই মানুষদের জন্য কমিউনিটি সেন্টারগুলি খুব উপকারী হতে পারে।অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন , আগে অনেক কমিউনিটি সেন্টারের বুকিং অফলাইনে করা হতো। পুরসভা বা পুরনিগম সেখান থেকে কোনো রাজস্ব পেত না।

তিনি দাবি করেন যে, এখন থেকে কমিউনিটি সেন্টারগুলির অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করা হবে।তিনি আরো বলেন যে, টাটার সহযোগিতায় একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে। যা আসানসোল পুরনিগমের বিভিন্ন উৎস থেকে আয়ের তথ্য দেবে। এতে বাস স্টপ, বিলবোর্ড, কর, পরিকল্পনা অনুমোদন এবং কমিউনিটি সেন্টার থেকে প্রাপ্ত রাজস্বের তথ্য অন্তর্ভুক্ত থাকবে।তিনি রামবাঁধ কমিউনিটি সেন্টারে টোটো চার্জিংয়ের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। অগ্নিমিত্র পাল বলেন , টোটো চালকদের জন্য আলাদা চার্জিং স্টেশন করা হবে। কিন্তু কোনভাবেই পুরনিগমের সম্পত্তি এবং বিদ্যুৎ এমনভাবে ব্যবহার করা উচিত নয় যাতে সরকারি অফিস রাজস্ব থেকে বঞ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *