একরাতে জামুড়িয়ায় জোড়া চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ.
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়িতে সদস্যদের অনুপস্থিতে তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট চোরের দল। শুক্রবার রাতে ঘটনাটি আসানসোলের জামুড়িয়া থানার বেনালি গ্রামের মুসলিম পাড়ায়। একই দিনে এই বাড়ি থেকে একটু দূরে একটি সিএসপি সেন্টারেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্বাভাবিক ভাবেই জোড়া চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, বেনালি গ্রামের মুসলিম পাড়ার বাসিন্দা বাড়ির মালিক কাজী ইলিয়াস ও তার পরিবারের সদস্যরা আত্মীয় বাড়ি গিয়েছিলেন।













এই সুযোগে শুক্রবার রাতে পাঁচিল টপকে বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢোকে চোরের দল। এর পরে তারা একটি রুমের আলমারি ভেঙে ও খাটের বক্স খুলে সমস্ত লন্ডভন্ড করে। আলমারিতে থাকা ৩ থেকে ৪ ভরি সোনার গহনা ও নগদ আড়াই থেকে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। পাশাপাশি, চোরেরা চা বিস্কুটও খায় চোরেরা দল বলে দাবি করেন পরিবার সদস্যরা ।
বাড়ির মালিকের ছোট ভাই কাজী মজামিল বলেন, শুক্রবার দাদা তার পরিবার নিয়ে আত্মীয়ের বাড়ি গেছেন। শনিবার সকালে যখন কাজের মেয়ে বাড়িতে আসে তখন তালা ভাঙা দেখে আমাদের খবর দেয়। আমরা এসে দেখি বাড়ির তালা ভাঙা। বাড়ির ভেতর ঢুকতেই দেখতে পাই বাড়ি পুরো লন্ডভন্ড করা।
দাদাকে পুরো ঘটনাটি বলি। এরপরে জামুড়িয়া থানায় খবর দেওয়া হয়। সেউ মতো পুলিশ আসে। তিনি জানান, এই কান্ড যারা ঘটিয়েছে তারা ভালো করেই দাদার বাড়ির বিষয়ে সবকিছু জানতো। তিনি আরও বলেন, এই চুরির পেছনে কোন একটা গ্যাং রয়েছে।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

