ASANSOL

এবারে বারাবনির ৫২টি দুর্গাপূজো কমিটিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবারের দুর্গাপুজোয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের ৫২টি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে পূজোর সরকারি অনুদান দেওয়া হলো। সোমবার দোমহানির একটি হলে এক অনুষ্ঠানে পুজো কমিটিগুলোর হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক অরিজিৎ রায়, আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর-বারাবনি) মিহির কুমার দে, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়,

বিজেপি নেতা অভিজিৎ রায় সহ অন্যান্য ব্যক্তিরা।বিধায়ক বলেন, বর্তমান রাজ্য সরকার দলমত নির্বিশেষে সব পুজো কমিটিকে সরকারি আর্থিক অনুদান দিয়েছে। তাতে এলাকার মানুষেরা খুশি।বারাবনি থানার ওসি জানিয়েছেন, এ বছর এই ব্লকের মোট ৫২টি দুর্গাপুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলো। সে ৫২টি কমিটিকেই অনুদানের অর্থ মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, গত বছর এই সংখ্যাটি ছিল ৩৮, যা এ বছর বৃদ্ধি পেয়ে ৫২ টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *