Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLASANSOL-BURNPURBengali NewsKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

জেলা বইমেলা ২ রা জানুয়ারী থেকে

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
সরকারি গাইডলাইন অনুসরণ করে পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগার এবং রাজ্য সরকারের সহযোগিতায় ২ রা
জানুয়ারী থেকে ৭ ই জানুয়ারী ২০২১ পর্যন্ত আসানসোলে জেলা বইমেলার আয়োজন করা হবে। রাজ্যের শ্রম ও আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের ওই তথ্য দেন।

তিনি বলেন যে এই বছর করোনার মহামারির কারণে সরকারি গাইডলাইন অনুসরণ করে বইমেলা ছোট স্তরে অনুষ্ঠিত হবে। তিনি বলেন যে বই প্রেমীরা বছরের পর বছর বইমেলার জন্য অপেক্ষা করেন। তাদের মতামত মাথায় রেখে প্রতি বছর একটি বইমেলার আয়োজন করা হয়। এরই সঙ্গে তিনি বলেন যে সমস্ত বই বাজারে পাওয়া যায়না সেই সমস্ত বই বইমেলায় সবই পাওয়া যায়। প্রায় ৫০ টির মতো বইয়ের স্টল স্থাপন করা হবে যার মধ্যে নামী প্রকাশকরা অন্তর্ভুক্ত থাকবেন।

বৈঠকে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগারের সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, এডিএম শিক্ষা হুমায়ুন বিশ্বাস, রঞ্জিত পান্ডে, দিলীপ নায়ক, গুরুদাস চ্যাটার্জি সহ হীরাপুর থানার অফিসার, দমকল বিভাগের অফিসার, বিদ্যুৎ বিভাগের আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *