Thursday, September 3, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 3, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

লক্ষাধিক টাকার সোনার গয়না ও বেশ কিছু নগদ চুরি ইসিএলের আবাসনে

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র:- দীর্ঘদিন ধরে একই কায়দায় বাড়িতে না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে আসছে জামুড়িয়া থানার ইসিএলের কুনুস্তোড়িয়া আবাসান এলাকায়। যার পুনরাবৃত্তি ঘটে মঙ্গলবার রাতে কুনুস্তোড়িয়া্র ঝিংরি মহল্লা এলাকায়। দুটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও বেশ কিছু নগদ অর্থ নিয়ে হাতসাফ করে চোরেরা। ঘর ফাঁকা মানেই চুরি এই আতঙ্ক রয়েছে এলাকাবাসিদের।


জানা গেছে মঙ্গলবার রাত্রে ইসিএল কর্মী মিথিলেশ গিরি কাজে চলে গেলে তার বাড়ির দরজা ভেঙে তার স্ত্রীর মঙ্গলসূত্র, সোনার কানের, সোনার নাকের, মেয়ের সোনার কানের ও নগদ ৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। ওই এলাকার রামবিলাস রাম তার পরিবারের সদস্যদের নিয়ে নিজের পৈতিক বাড়ি গিয়েছিলেন। বুধবার সকালে প্রতিবেশীরা তাকে খবর দেয় তার বাড়িতে চুরি হয়ে গেছে।

আজ সকালে এসে তিনি দেখেন বাড়িতে থাকা সোনার হার, ৩টি মঙ্গলসূত্র, ৪টি সোনার আংটি, ৪জোড়া সোনার কানে্র, রুপার পায়ের তোড়া সহ নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। রামবিলাস বাবু জানান তার মেয়ের বিয়ের জন্য জোগাড় করা হয়েছিল এই সব।এই সব খোয়া গিয়ে দিশাহারা রামবিলাস বাবু। ঘটনার পর এলাকার মানুষের অভিযোগ বার বার একই ঘটনা ঘটলেও পুলিশ চুপচাপ বসে আছে। এলাকার মানুষের অনুমান চোর এই এলাকার, কারন সে জানে কোন বাড়িতে কে কখন থাকে না থাকে। ঘটনার পর পুলিশ এলাকায় ২৪ ঘণ্টা নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *