Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
Bengali NewsDURGAPUR

রেল পুলিশের হাতে ধরা পড়লো ২ মদ পাচারকারী, ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : বিহারে পাচারের উদ্দেশ্যে বিদেশী মদ রেলপথে নিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে ধরা পরলো 2 মদ পাচারকারী। বৃহস্পতিবার পানাগড় স্টেশনে মিথিলা এক্সপ্রেস ট্রেন ধরার উদ্দেশ্যে ওই দুই যুবক মদের বোতল বোঝাই করে নিয়ে যাওয়ার সময় রেল পুলিশের ওই যুবকদের দেখে সন্দেহ হওয়ায় রেল পুলিশ তাদের আটকে খোঁজ তল্লাশি শুরু করলে ওই দুই যুবকের সঙ্গে থাকা ব্যাগ খুলতেই মেলে বিশাল পরিমাণ বিদেশী মদের বোতল।

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ আর সে কারণেই চোরাপথে সেখানেই চড়া দামে এই মদ বিক্রির উদ্দেশ্যে সম্ভবত তারা বিহারে ঐসকল মদ পাচারে করে নিয়ে যাচ্ছিল বলে অনুমান রেল পুলিশের। এদিন মোট 66 বোতল বিদেশি মদ উদ্ধার করে রেল পুলিশ, যার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গেছে। পুলিশ ওই ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই পাচার চক্রের আর কেউ জড়িত রয়েছে কি-না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *