Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে নিষিদ্ধ বাজি ও বোমা ডিফিউজ করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার গভীর জঙ্গলে নির্জন এলাকায় বোমা ফাটালো পুলিশ। না কোন দুষ্কৃতী নয় কোন সমাজ বিরোধী ও নয় রানীগঞ্জ শহর এলাকার শেষ প্রান্তে ও গ্রামীণ এলাকার মাঝেই বুধবার পুলিশ প্রশাসনের বিশেষ দল ফাটালো প্রায় 30 কেজি বোমা। এজন্যে উপস্থিত হল বোম স্কোয়াডের বিশেষ দলের সাথেই রানীগঞ্জ দমকল বিভাগের একটি ইঞ্জিনসহ দমকল কর্মীরা।

জানা গেছে রানীগঞ্জের বাজার এলাকা ও পাঞ্জাবীমোড় এলাকায় দুর্গাপুজোর সমসাময়িককালে বাজেয়াপ্ত করা বেশ কিছু নিষিদ্ধ বাজি ও আটক করা থানা মজুদ থাকা বোমা পুলিশ বোম স্কোয়াডের মদতে রানীগঞ্জের বক্তারনগর এলাকার নির্জন জায়গায় পৌঁছে সেই সকল বোমা গুলি কে পৃথক পৃথকভাবে একত্রিত করে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বোমা-গুলিতে ডিফিউজ করে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *